দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ফুলপুরে ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা ৪৫০০ লিটার পেট্রোল এবং ১৯৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯– এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে মজুদকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।’
এর গত রাতে হালুয়াঘাটে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ২৩০ লিটার জ্বালানি জব্দ করে।
/অ